[ খেলা ]
অভিষেক ম্যাচেই দারুণ গোলে মিয়ামিকে জেতালেন মেসি
ছবি: সংগৃহীত
নাটকীয় এক জয় দিয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় শুরু করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের শেষ সময়ে ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে দলের জয় নিশ্চিত করেন তিনি।
লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে মেসির ইন্টার মিয়ামি জয় পায় ২-১ গোলে।
আজুলের বিপক্ষে শুরু থেকে ছিলেন না মেসি। তিনি নামেন বদলি হিসেবে। বেঞ্জামিন ক্রেমাশ্চির বদলি হিসেবে নেমে দলকে জয় উপহার দেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। তখন অবশ্য ১-০ গোলের লিড ছিল ডেভিড বেকহ্যামের দলের। কিছুক্ষণ পরই সমতায় ফেরে আজুল।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লিওনেল মেসি
লিংক সফলভাবে কপি হয়েছে!