শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে লড়বে টাইগ্রেসরা। ম্যাচটি শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায়। আর খেলাটি দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতি।
.png)
শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিরিজ জয়ের প্রত্যাশা জানিয়ে ফাহিমা বলেন, গত দুইদিন ধরে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। নিজেরা নিজেরা, কোচ, টিম ম্যানেজমেন্ট সবার সাথেই ভালো আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, দল হিসেবে আমরা চেষ্টা করবো।
সিরিজ নির্ধারণী ম্যাচে এক পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। মুর্শিদা খাতুনের পরিবর্তে দলে ফিরেছেন অভিজ্ঞ সোবহানা মোস্তারি। অন্যদিকে ভারতীয় স্কোয়াডে প্রিয়া পুনিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন শেফালি ভার্মা।