এর আগে ডারবান কালান্দার্সের বিপক্ষে আগে ব্যাটিং করে ১০ ওভারে ৪ উইকেটে ৯৪ রান তোলে জোবার্গ। দলটির হয়ে ওপেনার টম ব্যান্টনের ব্যাটে আসে ৩১ বলে ৫৫ রানের ইনিংস। এ ছাড়া ১২ বলে দুটি চার ও একটি ছক্কায় ১৯ রান করেন মুশফিক।
জবাবে হজরতউল্লাহ জাজাইয়ের ২৫ বলে ৪১ এবং আসিফ আলীর ১৩ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসে পাঁচ বল বাকি থাকতেই জয় পায় ডারবান। দলটি তিন উইকেট বাকি থাকতেই লক্ষ্য তাড়া করে জিতে যায়।
.png)
আরেকটি ম্যাচে ওপেনার বেন ম্যাকডারমটের ১৭ বলে ২৭ এবং কুবে হেফটের ৯ বলে ১৮ রানের ইনিংসে ছয় উইকেটে ৮৬ রান তোলে বুলাওয়ে ব্রেভস। টি-টেনের সংগ্রহ হিসেবে যা একেবারেই গড়পড়তা মানের।
এই লক্ষ্য ৬.৫ ওভারেই দুই উইকেট হারিয়েই জয় তুলে নেয় কেপটাউন। তাদিওয়াসে মারুমনির ২১ বলে ৪৩ এবং ম্যাথিউ ব্রিজকের ১৩ বলে ২৯ রানের অপরাজিত দুটি ইনিংসেই এই লক্ষ্য তারা করে দলটি। দুই ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেট নেন তাসকিন। বুলাওয়ের সবচেয়ে মিতব্যয়ী বোলার তিনিই।