[ খেলা ]
আবু-মিজানের পদত্যাগ শর্তসাপেক্ষে গ্রহন করেছে বাফুফে
ছবি: সংগৃহীত
ফিফা কর্তৃক বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ নিষিদ্ধ হওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটির আজ (২৩ জুলাই) দশম সভা আয়োজিত হয়েছে। সভা শেষে বাফুফে দুই কর্মকর্তার পদত্যাগ গ্রহনের কথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান এবং বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
ফিফা থেকে বাফুফের সাবেক সাধারন সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়। এরপরই বাফুফে থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয় সেই বিষয়টি আরও ভালো ভাবে খতিয়ে দেখতে। ফিফা কর্তৃক আনীত আর্থিক অনিয়মের অভিযোগে বাফুফের দুই কর্মকর্তা ম্যানেজার অপারেশন্স মিজানুর রহমান ও অন্যজন প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা মো. আবু হোসেনের সম্পৃক্ততার আশংকা ছিল। তদন্ত কমিটি গঠন হওয়ার পরই এই দুই কর্মকর্তা পদত্যাগ করেন।
তাদের পদত্যাগ নিয়ে ছিল জোর আলোচনা। আজ তদন্ত কমিটির সভা শেষে নাবিল বলে, ‘আবু হোসেন এবং মিজানুর রহমানের পদত্যাগ শর্তসাপেক্ষে গ্রহন করা হয়েছে। তদন্তের স্বার্থে যখনই প্রয়োজন হবে তারা উপস্থিত থাকতে বাধ্য থাকবে।’
.png)
এছাড়াও আগামী ৩০ জুলাইয়ের মধ্যেই তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার কথা জানিয়েছেন কাজী নাবিল। ইতোমধ্যেই তদন্তের কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!