প্রথমার্ধে গোল শূন্য ড্র করে দুই দল। তবে দ্বিতীয়ার্ধে খেলা জমে উঠে। খেলার রক্ষণে মনোযোগ দিয়ে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলেই মনোযোগ ছিল লা আলবিসেলেস্তেদের। ম্যাচের ৮৭ মিনিটে ডেডলক ভাঙেন ইতালিয়ান নাম্বার টেন জিরেল্লি। ৭৪ মিনিটে বদলি নেমেই ইতালির হয়ে স্কোরশিটে নাম লেখান জুভেন্টাসের এই তারকা। বামপ্রান্ত থেকে লিসা বোয়াত্তিনের ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান তিনি (১-০)।
চার ডিফেন্ডারের সাথে পিভট হিসেবে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে দল সাজিয়েছিলেন । আর্জেন্টাইনদের এমন জমাট রক্ষণের বিপরীতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে ইতালি। পুরো ম্যাচে আর্জেন্টিনার ৫ শটের বিপরীতে তারা শট নিয়েছে ১১টি।
.png)