ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বৃষ্টির কবলে পড়েছে কলম্বো টেস্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০৬, ২৫ জুলাই ২০২৩
বৃষ্টির কবলে পড়েছে কলম্বো টেস্ট
ছবি: সংগৃহীত

স্বাগতিক শ্রীলংকা ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি বৃষ্টির কবলে পড়েছে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় দিনে মাত্র ১০ ওভার খেলা হয়েছে। ২ উইকেটে ১৪৫ রান আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। তবে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১৭৮ রান হতেই নামে বৃষ্টি।

আজ বৃষ্টির আগে যতটুকু সময় পেয়েছে পাকিস্তান, তাতেই লিড নিয়ে নিয়ে ফেলেছে তারা। পাকিস্তানের লিড এখন ১২ রান, হাতে আছে আরো ৮ উইকেট। ওপেনার আব্দুল্লাহ শফিক ১৩১ বলে ৮৭ ও অধিনায়ক বাবর আজম ৪৯ বলে ২৮ রানে অপরাজিত আছেন। গতকাল শান মাসুদ সাজঘরে ফিরেন ৪৭ বলে ৫১ রানের ইনিংস খেলে।

ইমাম উল হকের ব্যাট থেকে এসেছে মাত্র ৬ রান। দুটি উইকেটই শিকার করেন আসিথা ফরনান্ডো।

Advertisement

উল্লেখ্য যে, দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। সিরিজ হার এড়াতে এই টেস্টে জয়ের বিকল্প নেই শ্রীলংকার।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!