ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
অ্যাশেজ সিরিজ

‘শেষ’ অ্যাশেজ জিতেই বাড়ি ফিরতে চান কামিন্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৭, ২৬ জুলাই ২০২৩
‘শেষ’ অ্যাশেজ জিতেই বাড়ি ফিরতে চান কামিন্স
ছবি: সংগৃহীত

সর্বশেষ অ্যাশেজ জিতেছিল টিম অস্ট্রেলিয়া। সেটিও ২০২১-২২ সালে। অস্ট্রেলিয়ার মাটিতে ৪-০ অ্যাশেজ জিতেছিল অজিরা। আর এদিকে ২০১৫ সালের পর আর অ্যাশেজ জিততে পারেনি ইংল্যান্ড দল। দলটি সামনেও সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ নেই। তবে অ্যাশেজ ড্রয়ের সুযোগ রয়েছে। বর্তমানে অ্যাশেজে ২-১ এগিয়ে রয়েছে টিম অস্ট্রোলিয়া। দলটির অধিনায়ক প্যাট কামিন্স বলছেন, অ্যাশেজ জয় করে ঘরে ফেরাটাই হবে এবারের তাদের লক্ষ্য।

এদিকে অস্ট্রেলিয়ার এই স্কোয়াডের অনেকেই ২০১৯ সালের অ্যাশেজ খেলেছেন, সেবার ওভালের শেষ টেস্টে ইংল্যান্ডের জয়ে ২-২ ব্যবধানে শেষ হয়েছিল সিরিজ। ফলে ২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জয় অধরাই রয়ে গিয়েছিল অজিদের। 

আবারো সেই সুযোগ হাতে রয়েছে কামিন্সের দলে। ট্রফি নিজেদের কাছে রয়ে গেলেও, সিরিজ জয় করতে না পারলে মিশন ‘অসম্পূর্ণ’ রয়ে যাবে বলে মনে করেন কামিন্স। তিনি বলেন, ‘এটি বড় একটি ব্যাপার, যদি আমরা এটি (শেষ ম্যাচ) জিতে যাই এবং আপনি যদি দেখেন, তাহলে সত্যিই এটি একটি অবিশ্বাস্য সফর ছিল। আমরা এখানে পাঁচটি ম্যাচ খেলেছি, যার মধ্যে তিনটি জিতেছি এবং একটিতে হেরেছি। এটি ইতিমধ্যেই একটি দুর্দান্ত সফর হয়ে গেছে আমাদের জন্য। কিন্ত ট্রফি জয় করে বাড়ি ফেরাটা অসাধারণ হবে।’

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!