এমবাপ্পের কারণে পিএসজির দরজা খুলছে না ওসিমহেনের
ইউরোপিয়ান ফুটবলে চলছে দলবদল। এই দলবদলের বাজারে আলোচনায় আছেন নাপোলিকে সিরি আ’ শিরোপা এনে দেয়া ভিক্টর ওসিমহেন। মূলত তাকে কিনতে আগ্রহী দেখায় ফরাসি জায়ান্ট পিএসজি। কিন্তু এমবাপ্পে কারণে সেটি করতে পারছেন পিএসজি।
এদিকে দলবদলের বাজারে এখন সবচেয়ে দামী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। সৌদি ক্লাব আল হিলাল মাত্র এক বছরের জন্য তাকে ৩০০ মিলিয়ন ইউরো দিয়ে কেনার প্রস্তাব করেছে। তবে এমাবাপ্পেকে যেকোন দলের জন্য ২০০ মিলিয়নের কেনা সামর্থ্য খুবই কম ক্লাবের রয়েছে। তাই বর্তমানে এমবাপ্পে বিক্রি ছাড়া কোনো কিছু ভাবছে না পিএসজি।
ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে ২০০ মিলিয়ন ইউরো বা কাছাকাছি মূল্যে ওসিমহেনকে কেনার সামর্থ্য কেবল পিএসজি, রিয়াল মাদ্রিদ এবং নিউক্যাসল ইউনাইটেডের আছে। এর মধ্যে রিয়াল এমবাপ্পের লাইনে আছে। এমবাপ্পের চলে যাওয়া নিশ্চিত হলেই কেবল পিএসজি নাইজেরিয়ান স্ট্রাইকার ওসিমহেনকে কেনার আলোচনা শুরু করতে চায়।
.png)
এমবাপ্পেকে বিক্রির অর্থ দিয়ে সহজে তারা ২৪ বছর বয়সী স্ট্রাইকার ওসিমহেনকে কিনতে পারবে। সঙ্গে মুয়ানি বা ডুসন ভ্লহোভিকে আগ্রহ দেখাতে পারে ক্লাবটি। মেসির মোটা অঙ্কের বেতন থেকে মুক্তি পেয়েছে পিএসজি। এমবাপ্পে চলে গেলে তার বেতনের অর্থও বাঁচবে। ওই অর্থ দিয়ে ডুসন কিংবা মুয়ানিকে কিনে বেতনের হিসাব মেলানোও কঠিন হবে না লা প্যারিসিয়ানদের।