ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দেশের কারণে পুরো লিগ খেলবেন না রশিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৬, ২৮ জুলাই ২০২৩
দেশের কারণে পুরো লিগ খেলবেন না রশিদ
ছবি: সংগৃহীত

দ্য হান্ড্রেড চলাকালীন শ্রীলংকায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। দেশের খেলার জন্য ১০০ বলের টুর্নামেন্টের পুরো মৌসুম খেলতে পারবেন না রশিদ খান। যে কারণে ১০ আগষ্ট থেকে রশিদের বদলি হিসেবে ট্রেন্ট রকেটসের যোগ দেবেন ইশ সোধি।

টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগে যাদেরকে পুরো মৌসুম পাওয়া যাবে না তাদের বিকল্প ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আফগানদের বিপক্ষে খেলা থাকায় ১৪ আগষ্টের পর থেকে পাওয়া যাবে না শাদাব খানকে।

বার্মিংহাম ফিনিক্সে পাকিস্তানের এই লেগ স্পিনারের বদলি হিসেবে খেলবেন অস্ট্রেলিয়ার তানভীর সাঙ্গা। লন্ডন স্পিরিটে ওলি স্টোনের জায়গায় খেলবেন ড্যান ওরেল। ম্যানচেস্টার অরিজিনালসে জশুয়া লিটলের জায়গায় খেলবেন জামান খান। প্রথমবারের মতো দ্য হান্ড্রেডে খেলবেন পাকিস্তানের এই ক্রিকেটার।

Advertisement

ম্যানচেস্টার যদি এলিমেনেটর কিংবা ফাইনালে যায় সেক্ষেত্রে আবারো দলের সঙ্গে যোগ দেবেন লিটল। ২০ আগষ্ট থেকে হেনরিখ ক্লাসেনের জায়গায় ওভাল ইনভিনসিবসের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের জিমি নিশাম। ওয়েলশ ফায়ারে ওলি পোপের বদলি বেন গ্রিন।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: রশিদ খান
লিংক সফলভাবে কপি হয়েছে!