আগামীকাল ১ আগস্ট। ওপার বাংলা ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব ১০৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই দিন ক্লাবটি বাংলাদেশের ৪ সাবেক ফুটবলার ও একজন সংগঠককে সম্মাননা জানাবে ক্লাবটি। সেটিতে অংশ নিতে গতকাল বিকেলে কলকাতায় গেছেন শেখ আসলাম।
আজ যাওয়ার কথা ছিল বাংলাদেশ ও ইস্ট বেঙ্গল ক্লাবের আরেক সাবেক ফুটবলার গোলাম গাউস। ইস্ট বেঙ্গলের হয়ে মাঠ মাতিয়েছিলেন মোনেম মুন্না, রুমি, আসলাম ও গোলাম গাউস। তবে কানডায় থাকার কারণে ভারতে আসা সম্ভব নয় বাংলাদেশের আরেক তারকা ফুটবলার রিজভী করিম রুমি। ৷
.png)
ইস্ট বেঙ্গল ক্লাবে খেলা ফুটবলাররা বাংলাদেশে ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন। বাংলাদেশের এই ক্লাবটির সঙ্গেও ভালো সম্পর্ক ভারতের প্রাচীন ক্লাবটির। তাই আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদও পাচ্ছেন আত্নজন প্রীতি সম্মান৷ বাংলাদেশের শিল্পী মেহরিনও ইস্ট বেঙ্গল থেকে এই সম্মাননা পাচ্ছেন।