ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ডেঙ্গুতে আক্রান্ত হাসান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১২, ১ আগস্ট ২০২৩
ডেঙ্গুতে আক্রান্ত হাসান
হাসান মাহমুদ

বিগত বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন জাতীয় দলের উঠতি তারকা হাসান মাহমুদ। আপাতত জ্বরের মাত্রা কিছুটা কমেছে। তবে তার শারীরিক অবস্থা বুঝতে পরশু রাতে রক্ত পরীক্ষা করানো হয়। সে রিপোর্টে জানা গেছে, ডেঙ্গু পজিটিভ হয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আজ আরো একবার রক্ত পরীক্ষা করানোর কথা থাকলেও কিছুটা সুস্থ বোধ করায় সেটি আর করানো হয়নি। আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

এদিকে গতকাল থেকে চলছে রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ। কাল প্রথম দিনে ২০ ক্রিকেটারের স্ক্রিনিং হয়েছে। আজ হয়েছে ১২ ক্রিকেটারের। কিন্তু অসুস্থতার কারণেই এখনো মাঠে আসেননি হাসান। 

Advertisement

গতকাল হাসানের প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কিছুটা কম ছিল। মেডিকেল পরীক্ষা শেষে ৩ আগস্ট হবে ফিটনেস টেস্ট। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রামেই থাকতে হবে এই পেসারকে।  

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!