ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গলের একাদশে আছেন সাকিব, নেই  মিঠুন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০৫, ১ আগস্ট ২০২৩
গলের একাদশে আছেন সাকিব, নেই  মিঠুন
ছবি: সংগৃহীত

লংকা প্রিমিয়ার লিগে বি-লাভ ক্যান্ডির বিপক্ষে আসরের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে গল টাইটান্স। মঙ্গলবার প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন গলের অধিনায়ক দাসুন শানাকা।

আজকের ম্যাচে গলের একাদশে জায়গা হয়নি মোহাম্মদ মিঠুনের। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টানা দ্বিতীয় ম্যাচে খেলতে নামছেন।

এর আগে প্রথম ম্যাচে ডাম্বুলা অররার সঙ্গে রুদ্ধশ্বাস এক টাইয়ের পর সুপার ওভারে জেতে গল। ওই ম্যাচে ব্যাট হাতে ১৪ বলে ২৩ আর বোলিংয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন সাকিব।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!