এদিকে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে ৩০ জুলাই। তবে এর মধ্যে দলের সব সদস্যরা ক্যাম্পে ফিরলেও অধিনায়ক সাবিনা খাতুন এবং সানজিদা আক্তার ক্যাম্পে যোগ দেননি। এ দু’জন রয়েছেন ছুটিতে। সানজিদা অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। আর অধিনায়ক সাবিনার কোনো কারণ জানা যায়নি।
সাবিনার এমন আচরণে নিয়ে প্রশ্ন তুলেছে দেশের বেশ কিছু গণমাধ্যম। যা নিয়ে এবার সাংবাদিকদের কড়া জবাব দিলেন সাফজয়ী নারী এই ফুটবলার। নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি লেখেন, ‘আমি ফুটবল খেলি এবং আমার সবকিছু শুধু ফুটবলকে ঘিরেই। মেয়েদের ফুটবলের শুরু থেকে এখন পর্যন্ত পাশে আছি নিঃস্বার্থভাবে। খেলার বিরতিতে কিছুদিনের ছুটি পেয়েছিলাম। বাফুফে ক্যাম্পের বাইরে যে খেলোয়াড় আছেন তাদের উৎসাহিত করতে পরিবারকে সময় না দিয়ে সময় দিলাম ফুটবলকে। বাফুফের নারী ফুটবলের জন্য যে অবদান রাখছে, চেষ্টা করেছি নিজের থেকে কিছুটা হেল্প করতে।’
.png)
চ্যাম্পিয়নদের মতো ফেরার কথা জানিয়ে সাবিনা আরো লেখেন, ‘তারপর ও যেভাবে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন এবং ভুল ইনফরমেশন দিচ্ছেন সেটা বাংলাদেশ মহিলা ফুটবল এবং মহিলা ফুটবলারদের জন্য কতটা স্বস্তিদায়ক সেটা বিবেচনা করাও একজন সাংবাদিকের দায়িত্ব। নিউজ করলে রেটিং বাড়বে। কিন্তু তাতে ভুল ইনফরমেশন দিয়ে যেভাবে নিজেদের হিরোইজম (বীরত্ব) দেখাতে যেয়ে হেয় করছেন, সেই বিষয়টাও ভাবার অনুরোধ রইল সকল সাংবাদিকবৃন্দের কাছে। আমরা অবশ্যই ফিরব এবং চ্যাম্পিয়নের মতোই ফিরবো ইনশাআল্লাহ’