ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ফ্লোরিডা ডার্বিতে মাঠে নামছেন মেসি 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:২২, ২ আগস্ট ২০২৩
ফ্লোরিডা ডার্বিতে মাঠে নামছেন মেসি 
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ডার্বিতে মাঠে নামছে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ছয়টায় নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবেন তিনি। 

মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে লিগ কাপের মৌসুম। মার্কিন ২৫ দলের সঙ্গে লড়াই চলছে মেক্সিকান ক্লাবগুলোর। গ্রুপ পর্বে ইন্টার মায়ামির জার্সিতে ক্রুজ আজুল আর আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছেন মেসি। দুই ম্যাচেই দলকে এনে দিয়েছেন দাপুটে জয়।

মেসি আসার পর দলটি পরিরর্তন হয়েছে।  টানা দুই মাস হারের বৃত্তে আটকানো ইন্টার মায়ামি তাই এখন অনেকটাই আত্মবিশ্বাসী। মেসির পাশাপাশি দুই অভিজ্ঞ খেলোয়াড় সার্জিও বুসকেতস আর জর্দি আলবার দলের বাড়তি শক্তি। 

এই মৌসুমে আছে দারুণ ছন্দে অরল্যান্ডো। ইস্টার্ন কনফারেন্স থেকে প্লেঅফ খেলার কাছাকাছি আছে দলটি। দলে বড় নাম না থাকলেও ফুটবলীয় ঐতিহ্যে খানিক এগিয়েই তারা।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!