ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসি জাদুতে অপ্রতিরোধ্য মিয়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০২, ৩ আগস্ট ২০২৩
মেসি জাদুতে অপ্রতিরোধ্য মিয়ামি
লিওনেল মেসি

মেজর লিগ সকারে মেসির অপ্রতিরোধ্য অগ্রযাত্রা যেন থামছেই না। যে ধারা অব্যাহত ছিল বুধবার রাতেও। ফ্লোরিডার ফোর্ট লডারহেলে ডিভিআর পিঙ্ক স্টেডিয়ামে লিগ কাপের রাউন্ড অব ৩২-এ অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার ইয়ামি। যেখানে দুই গোল করেছেন মেসি নিজেই।

এ নিয়ে মিয়ামিতে যোগ দেওয়ার পর মাত্র ৩ ম্যাচে পাঁচ গোল করলেন মেসি। এরই মধ্যে লিগ কাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন তিনি। মেসি নতুন দলে কতটা প্রভাব ফেলেছে তা স্পষ্ট হয়ে যায় একটি পরিসংখ্যানেই- তিনি যোগ দেওয়ার পর সব ম্যাচেই জিতেছে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মিয়ামি।

বৃষ্টির কারণে আজ ৯০ মিনিট দেরিতে ম্যাচ শুরু হয়। তবে মাঠে গড়াতেই সে সময়টা ভুলিয়ে দেন মেসি। ৭ মিনিটেই লক্ষ্যভেদ করেন তিনি। অবশ্য কয়েক মিনিটের মাথায় সমতায় ফেরে অরল্যান্ডো। দলটির ফরোয়ার্ড সিজার আরাউহো স্কোরশিটে নাম তোলেন।

Advertisement

২০ মিইটে নতুন ক্লাবের হয়ে প্রথম হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন তারকা। প্রথমার্ধে আরো কয়েকবার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি মেসি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের এগিয়ে যায় তার দল। এবার পেনাল্টি থেকে গোল করেন জোসেফ মার্টিনেজ।

ম্যাচের ৭১ মিনিটে গোল করে অরল্যান্ডোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন মেসি। রোববার শেষ ষোলোর ম্যাচে এফসি ডালাসের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!