ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্রিকেটকে বিদায় বললেন অ্যালেক্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১২, ৪ আগস্ট ২০২৩
ক্রিকেটকে বিদায় বললেন অ্যালেক্স
ছবি: সংগৃহীত

এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলে দিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার অ্যালেক্স হেলস। ২০১১ সালে ভারতের বিপক্ষে টি-২০ অভিষেক হয় হেলসের। এর ঠিক তিন বছর পর অর্থ্যাৎ ২০১৪ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক তার। দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারকে এবার বিদায় বললেন তিনি।

জাতীয় দল থেকে অবসরের ঘোষণায় এক প্রতিক্রিয়ায় হেলস বলেন, ‘ইংল্যান্ডের হয়ে টি-২০ বিশ্বকাপ জয়ী হিসেবে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানাটাই নিখুঁত ফিনিশিং।'

 

Advertisement

টেস্ট ক্যারিয়ারে ১১ ম্যাচের ১১ ইনিংস হেলসের সংগ্রহ ৪৩.৮৪ গড়ে ৫৭৩ রান। সে সাথে ৭০টি ওয়ানডে ম্যাচে ৬৭ ইনিংসে ব্যাট করে হেলস করেন ২৪১৯ রান। ৬ টি শতরানের ইনিংস সহ এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ ১৭১ রান। আর ৭৫টি টি-২০ ম্যাচে ১ সেঞ্চুরি নিয়ে হেলসের রান ২০৭৪ রান।

এর আগে নিয়মভঙ্গ করার দায়ে ঘরের মাঠে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা হয়নি হেলসের। ওই বছরের মার্চে দেশের হয়ে শেষ ওয়ানডে খেলেন মারকুটে এই ওপেনার। ২০২২ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ড দলের পাকিস্তান সফরে টি-২০ দলে ফিরেন হেলস।  প্রত্যাবর্তনের পর অবসর ঘোষণার আগ পর্যন্ত দেশের হয়ে আরো ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!