ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হারের পর জরিমানা গুনল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৩৬, ৪ আগস্ট ২০২৩
হারের পর জরিমানা গুনল ভারত
ছবি: সংগৃহীত

উইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ত্রিনিদাদে রয়েছে ভারতীয় দল। বৃহস্পতিবার (৪ আগস্ট) প্রথমটিতে টি-২০ ম্যাচে উইন্ডিজের কাছে ৪ রানে হেরেছে ভারতীয় দল। তবে সেই হারের পর আরো একটি দুঃসংবাদ শুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াদের। 

স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হয়েছে তাদেরকে। পাশাপাশি স্বাগতিকদের এই শাস্তি পেতে হচ্ছে।

নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার কম করায় ভারতের প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফির ৫ শতাংশ এবং দুই ওভার পিছিয়ে থাকায় উইন্ডিজের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

Advertisement

আইসিসির কোড অব কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনালের আর্টিকেল ২.২২ লঙ্ঘন করেছে দুই দল। তাই ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি প্রদান করেন। 

ভারত অধিনায় হার্দিক পান্ডিয়া ও উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল তা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!