যে কারণে পিএসজিতে এসেছিলেন মেসি-এমবাপ্পে
গত মৌসুমেও ইউরোপের সেরা ক্লাব ভাবা হতো প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি)। তবে সময়ের দৃশ্যপটে এখন সেসব অতীত। দলবদলের মৌসুমে আমেরিকা গিয়েছেন লিওনেল মেসি। আর প্যারিস ছাড়ার অপেক্ষায় এমবাপ্পে। তবে এ দু’জনই নাকি নেইমারের জন্য প্যারিসিয়ানদের ডেরায় এসেছিলেন মেসি ও এমবাপ্পে।
নিজেদের ইউরোপীয় ফুটবলে শ্রেষ্ঠ প্রমাণ করতে ২০১৭ সালে দলবদলে রেকর্ড গড়ে পিএসজি। বার্সেলোনার হয়ে তখন অবিশ্বাস্য ছন্দে থাকা নেইমারকে সর্বোচ্চ ২ হাজার ৬৪৯ কোটি টাকায় দলে ভেড়ায় প্যারিসের ক্লাবটি। কিন্তু যে উদ্দেশে পিএসজি তাকে দলে ভেড়ায়, তা পূরণে এখনো ব্যর্থ ব্রাজিলিয়ান তারকা।
নেইমারের পর একে একে পিএসজি কিনেছে কিলিয়ান এমবাপ্পে, অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনেল মেসির মতো তারকাকে। কিন্তু এতসব তারকায় চাঁদের হাট বসিয়েও তাদের সেই আশা পূরণ হয়নি। ইতিমধ্যে দুই আর্জেন্টাইন তারকা মেসি-ডি মারিয়ার প্রস্থানে পিএসজির প্রজেক্টও ভেঙে গেছে।
.png)
তবে তারকার হাট ভাঙার আগে এতসব তারকার লিগ ওয়ানের ক্লাবে যোগ দেওয়ার পেছনে নেইমারের ভূমিকা ছিল বলে জানিয়েছেন বিখ্যাত এজেন্ট আন্দ্রে কারি। তার মতে, ব্রাজিলিয়ান তারকা পিএসজিকে বিশ্বের কাছে পরিচিত করে তোলার পরেই এমবাপ্পে-মেসিরা আসে।
স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম এসকে এমনটিই জানিয়েছেন ব্রাজিলিয়ান এজেন্ট কারি। তিনি বলেন, ‘পিএসজিকে নেইমার যা দিয়েছে, তার সবকিছুই অমূল্য। বিপণনের দিক থেকে পিএসজিকে যা দিয়েছে নেইমার, সেই বিবেচনায় ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সস্তা খেলোয়াড় সে। পৃথিবীর যে প্রান্তেই আপনি যান না কেন, পিএসজির জার্সি পরা কোনো একজন ছেলেকে দেখবেন। অথচ এর আগে এই ক্লাব সম্পর্কে কেউ জানতই না। শেষে মেসি, এমবাপ্পে এবং দি মারিয়াসহ অন্যরা এখানে এসেছে।’