রোববার (৬ আগস্ট) আইসিসি জানিয়েছে, আগামী ৯ আগস্টের মধ্যে বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে হবে। আইসিসির এমন বিবৃতির পরদিনই বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
সোমবার (৭ আগস্ট) ঘোষণা করা দলে নেই মারনাস লাবুশেন। বিশ্বকাপের সর্বোচ্চ সফল দলটির এবারের স্কোয়াডে চমক বলতে দুই নাম; তানভীর সাঙ্ঘা ও অ্যারন হার্ডি। এছাড়া সব পরিচিত মুখ নিয়েই বিশ্বকাপে খেলতে যাচ্ছে অজিরা।
.png)
বিশ্বকাপে অংশ নেয়ার আগে ৭ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে অজিরা।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপের প্রাথমিক দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, জশ ইংলিশ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্ঘা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।