সৌদি লিগে পাড়ি দিয়েই এবার একসঙ্গে পবিত্র ওমরা পালন করলেন বেনজেমা ও মানে। ওমরা পালনের বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন বেনজেমা নিজেই। অন্যদিকে মানের ওমরাহ পালনের খবর জানিয়েছে ‘খালিজ টাইমস’।
স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ছেড়ে এই মৌসুমেই আল ইত্তিহাদে যোগ দিয়েছেন বেনজেমা। এই ক্লাবের জার্সিতে সৌদি প্রো লিগে দারুণ সময় কাটছে তার। আলজেরিয়ান বংশোদ্ভূত ফরাসি এই ফুটবল তারকা একজন ধার্মিক মুসলিম হিসেবেই পরিচিত।
.png)
L’Unique Vérité 🤲🏽🤍 #alhamdulillah 🇸🇦 pic.twitter.com/HHx9evy8gl
— Karim Benzema (@Benzema) August 6, 2023
সোমবার মুসলমানদের পবিত্র ধর্মীয় স্থান মক্কায় ওমরাহ পালন করেছেন বেনজেমা। ফেসবুকে পোস্ট করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘মাশাল্লাহ, সেরাদের সেরা। আলহামদুলিল্লাহ্।’
ইহরাম পরা অবস্থায় কাবা শরিফ তাওয়াফ করার সময় নিজেই ভিডিও করেছেন বেনজেমা। পোস্ট করা ভিডিওর ক্যাপশনে তিনি ফরাসি ভাষায় যা লিখেছেন তা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় ‘খুবই খুশি।’ এরই মধ্যে ভিডিওটি মিলিয়নের ওপর ভিউ হয়েছে।
অন্যদিকে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ছেড়ে সদ্যই সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন সাদিও মানে। গত বৃহস্পতিবার এই ক্লাবের জার্সিতে অভিষেকের কয়েক ঘণ্টা পরেই ওমরাহ পালন করতে যান তিনি।