ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জয় নিয়ে মাঠ ছাড়লেন হৃদয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬, ৯ আগস্ট ২০২৩
জয় নিয়ে মাঠ ছাড়লেন হৃদয়
ছবি- সংগৃহীত

লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের মুখোমুখি হয় জাফনা কিংস। যেখানে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছেন বাংলাদেশি তাওহীদ হৃদয়। এতে ছয় উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে থিসারা পেরেরার দল। 

মঙ্গলবার পাল্লেকেলেতে টস জিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান করে কলম্বো স্ট্রাইকার্স। জবাবে ব্যাট করতে নেমে ৩৩ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পেয়েছে জাফনা কিংস। এ জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছেন হৃদয়-থিসারারা। 

এদিন লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৮ রান করে জাফনার ব্যাটার নিশান মাধুস্কা ও রহমানউল্লাহ গুরবাজ। তবে মাথিশা পাথিরানার শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফেরেন গুরবাজ। পরে দলীয় ৯৭ রানের মাথায় বিদায় নেন ওয়ানডাউনে নামা চারিথ আসালাঙ্কা। গুরবাজ ৩৯ ও আসালাঙ্কা করেন ১২ রান।

Advertisement

অধিনায়ক থিসারা পেরেরা ব্যক্তিগত ১৭ রানে নাসিম শাহর বলে বোল্ড হন। এরপর জয় থেকে আর খুব বেশি দূরে ছিল না জাফনা। ওপেনার নিশান মাধুস্কা আউট হলে ক্রিজে আসতে হয় হৃদয়কে। স্ট্রাইক পেয়ে প্রথম বলে সিঙ্গেল নেয়ার পরের দুই বলেই চার হাঁকান হৃদয়। ওই ওভারে পাথিরানা দেন ১২ রান।

পরের ওভারের প্রথম বলে লেগ বাই থেকে জাফনাকে চার রান এনে দেন হৃদয়। দ্বিতীয় বলটি ডট দিলেও তৃতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে চার হাঁকান তিনি। ৯ বলে হৃদয় করেন ১৪ রান। তাতে ৫ ম্যাচে ৩ জয় পেল জাফনা। ৬ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান তিনে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!