আগামীকাল শনিবার (১২ আগস্ট) আরেকটি অগ্নিপরীক্ষায় নামবেন মেসি। এদিন জয় পেলে সেমিফাইনাল নিশ্চিত হবে মায়ামির। যেখানে প্রতিপক্ষ শার্লট এফসি। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শুরু হবে এ লড়াই।
বাংলাদেশ থেকেও মেসির খেলা উপভোগ করার সুযোগ রয়েছে। অ্যাপল টিভির সাবস্ক্রিপশনের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের যে কোন দেশ থেকে মায়ামির ম্যাচ দেখা যাবে। কিছু ম্যাচ ফক্স স্পোর্টসও সম্প্রচার করবে।
.png)
ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনাকে একের পর এক সাফল্য পাইয়ে দিয়েছেন। পিএসজির হয়ে তেমন কিছু না উপহার দিতে ব্যর্থ তিনি। তবে দু’বছরে ক্লাবকে উপহার দিয়েছেন লিগ শিরোপা। বার্সেলোনায় ফেরার গুঞ্জন থাকলেও ক্যারিয়ারের শেষবেলায় মেসি চলে আসেন যুক্তরাষ্ট্রে।
কম চাহিদার লিগ বলে তাকে সমালোচনায় বিদ্ধ করেছেন নিন্দুকেরা। কিন্তু মাঠে নেমেই তার জবাব দিয়ে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত মায়ামির জার্সিতে চার ম্যাচ খেলে ৭ গোলের পাশাপাশি করেছেন তিন অ্যাসিস্ট। সেই সঙ্গে দল জয় নিয়ে মাঠ ছেড়েছে প্রতিবারই।
মেসির মতো তারকা দলে থাকায় জয় নিয়ে মাঠ ছাড়ায় আত্মবিশ্বাসী কোচ টাটা মার্টিনো। তিনি বলেন, আমরা জয়ের ছন্দে আছি। শার্লটের বিপক্ষেও সেটা ধরে রাখতে হবে। একাদশ কেমন হবে সেটা নিয়ে আগে থেকে কোনো আভাস দিতে চাই না। আমার আস্থা আছে ওদের ওপর।
প্রতিপক্ষের মাঠে শেষ ছয় অ্যাওয়ে ম্যাচেই জয়হীন শার্লট এফসি। নিজেদের মাঠে খেলা শেষ ৫ ম্যাচের তিনটিতেই জয় আছে ইন্টার মায়ামির। বাকি দুটি হয়েছে ড্র। তবে পরিসংখ্যান নয়, মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে উঠতে চায় ইন্টার মায়ামি।