ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফাইনালে হেরে যা বললেন ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৬, ১৪ আগস্ট ২০২৩
ফাইনালে হেরে যা বললেন ব্রাজিল কোচ
ছবি- সংগৃহীত

টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত ছন্দে ছিল ব্রাজিল দল। তারই ধারাবাহিকতায় আর্জেন্টিনা ও চিলির মতো পরাশক্তি দলগুলোকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। তবে ফাইনালের মঞ্চে প্যারাগুয়ের কাছে হার মানতে হয়েছে সেলেসাওদের।

সোমবার দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। যেখানে ব্রাজিলকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়ে। এতে টুনার্মেন্টের ফেবারিটরা শিরোপা বঞ্চিত হয়েছে। তবে চমক দেখিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে প্যারাগুয়েনরা। 

শিরোপার দ্বারপ্রান্তে গিয়ে হারলেও দলের পারফরম্যান্সে খুশি ব্রাজিল কোচ কার্লোস জ্যাকস।

Advertisement

তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্বিত। বোর্ডের পক্ষ থেকে দারুণ সহযোগিতার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। খেলোয়াড়দের ধন্যবাদ জানাই, তাদের পরিশ্রম এবং লড়াকু মনোভাবের জন্য। টুর্নামেন্টের তিন আসরের ফাইনাল খেলে আমরা মাথা উঁচু করেই বিদায় নিয়েছি।’

এর আগে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-চিলি। ম্যাচটিতে ব্রাজিল ৪-৩ গোলে হারায় চিলিকে। আর গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ১০ গোলের ব্যবধানে হারিয়েছিল তারা। তাছাড়া গ্রুপ পর্বে কলম্বিয়া, পেরু, ভেনেজুয়েলাকেও হারিয়েছিল ব্রাজিল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!