ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইতালির কোচ হচ্ছেন স্পালেত্তি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৭, ১৫ আগস্ট ২০২৩
ইতালির কোচ হচ্ছেন স্পালেত্তি!
লুসিয়ানো স্পালেত্তি

মাত্র দুই দিন আগেই ইতালির জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন রবার্তো মানচিনি। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ৪-৫ দিনের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করা হবে। তবে নির্ধারিত এই সময়ের আগেই নতুন কোচের ব্যাপারে নিশ্চিত করেছে ইতালি। 

দীর্ঘ ৩৩ বছর পর নাপোলিকে লিগ শিরোপা জেতানো লুসিয়ানো স্পালেত্তিকেই এবার আজ্জুরিদের ডাগআউটে দেখা যাবে। গেলবছর নাপোলিকে শিরোপা জিতিয়েই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকে কোন দলের দায়িত্বে ছিলেন না তিনি। তবে নতুন মৌসুম মাঠে না গড়াতেই হাজির হচ্ছেন আরেক দায়িত্ব নিয়ে। 

গত মৌসুমটা স্বপ্নের মতই কাটিয়েছেন স্পালেত্তি। কাভিচা কাভারাৎসখেলিয়া, ভিক্টর ওশিমেন, কিম মিন জায়েদের নিয়ে নাপোলিকে এনে দিয়েছেন বহু আরাধ্য লিগ শিরোপা। এসি মিলান, ইন্টার মিলান ও জুভেন্টাসের দাপট ভেঙে নাপোলির এমন শিরোপা জয় জন্ম দিয়েছিল বড় আলোচনার।

Advertisement

এছাড়া চ্যাম্পিয়ন্স লিগেও দলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়েছিলেন স্পালেত্তি। তবে এমন সাফল্যের পরেও দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, অন্তত ১ বছরের বিশ্রাম চান তিনি। তবে তা আর হচ্ছে না। নিজ দেশের কোচিং দিয়ে আবারও মাঠে ফিরতে হচ্ছে তাকে।

২০২৪ সালের ইউরোর পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের আসর পর্যন্ত ইতালির দায়িত্ব পেতে পারেন ৬৪ বছর বয়েসী এই কোচ। এদিকে গুঞ্জন আছে, সৌদি আরবের জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন রবার্তো মানচিনি।

নারী বিশ্বকাপ শুরুর আগে সৌদি দলের দায়িত্ব ছেড়ে দেন পূর্ববর্তী কোচ হার্ভে রেনার। বর্তমানে তিনি আছেন ফ্রান্স নারী দলের ম্যানেজার হিসেবে। তার পরিবর্তে এশিয়ান দেশটির কোচ হচ্ছেন মানচিনি। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!