দ্য ওভালে অ্যাশেজের শেষ টেস্ট খেলার সময় চোটে পড়েন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। একই টেস্টের প্রথম দিন কব্জিতে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ব্যান্ডেজ বেঁধে ম্যাচের বাকি সময়টা খেলেছিলেন তিনি।
মূলত এ কারণেই কামিন্সকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা দেখা গিয়েছিল। সাধারণত এই ধরনের চোট সেরে উঠতে ছয় সপ্তাহের মতো সময় লাগে। ফলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত কামিন্সের বিশ্রামে থাকার কথা ছিল।
.png)
একই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ থেকে ১৭ অক্টোবরের মধ্যে পাঁচটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজও রয়েছে। এই সফরে দলের সঙ্গে গেলেও কামিন্স খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে কামিন্স বলেন, খুব খারাপ নয় (চোটের অবস্থা)। দক্ষিণ আফ্রিকা সফরে আমি হয়তো শেষ দিকে যাব। তবে সম্ভবত বিশ্বকাপের ঠিক আগে ওই ওয়ানডেগুলোতেই (ভারতে) সম্ভাবনা বেশি (খেলার)। আর কয়েক সপ্তাহ সময়েই আশা করি ঠিক হয়ে যাব।
গত বছর ওয়ানডে অধিনায়ক হিসেবে অ্যারন ফিঞ্চের স্থলাভিষিক্ত হন কামিন্স। এরপর অস্ট্রেলিয়া ৬ ওয়ানডে খেললেও কামিন্স নেতৃত্ব দিতে পেরেছেন কেবল দুটি ম্যাচে। ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ ও ভারতের বিপক্ষে তিনটি ম্যাচে খেলতে পারেননি তিনি।