ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জার্মান ফুটবলারের বাসায় ডাকাতি করতে গিয়ে আটক ৭

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ১৬ আগস্ট ২০২৩
জার্মান ফুটবলারের বাসায় ডাকাতি করতে গিয়ে আটক ৭
ছবি- সংগৃহীত

গত জুলাইয়ে বান্ধবীসহ ডাকাতির কবলে পড়েন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজ দোনারুম্মা। এরপর চলতি মাসের শুরুতেই ডাকাতির ঘটনা ঘটেছিল মার্শেই তারকা মাতেও গুয়েনডৌজির বাড়িতে।

এবার সেই রেশ কাটতে না কাটতেই পিএসজির জার্মান মিডফিল্ডারের বাড়িতে ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে আটক হয়েছেন ৭ জন।

দোনারুম্মা ও গুয়েনডৌজির মতো আর্থিক ক্ষতির কবলে পড়ার আগেই ডাকাতির হাত থেকে রেহাই পেয়েছেন জুলিয়ান ড্রাক্সলার। জার্মান মিডফিল্ডারের বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে আটক করেছেন প্যারিসের সেন্ট ক্লাউড অঞ্চলের পুলিশ। খবর আরএমসি স্পোর্টের।

Advertisement

তাদের প্রতিবেদনে বলা হয়, ড্রাক্সলারের বাড়িতে ডাকাতি করার উদ্দেশে দুটি গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে পিএসজির মিডফিল্ডারের কাছের কিছু লোক পুলিশকে জানায়। এরপর থেকেই তার বাড়ির আশপাশে নজরদারি বাড়িয়ে দেয় পুলিশ। এতে সফল হয় সেন্ট ক্লাউড অঞ্চলের পুলিশ। 

মঙ্গলবার মাঝরাতে ড্রাক্সলারের বাড়ির কাছাকাছি থেকে একটি গাড়ি থেকে দুজনকে আটক করে পুলিশ। সঙ্গে গাড়িতে ডাকাতির সরঞ্জাম দস্তানা, মুখোশ ও প্লাস্টিকের দড়ি উদ্ধার করে। দূরে আরেকটি গাড়ি থেকে ডাকাত দলের আরো ৫ জন সহযোগীকে আটক করে পুলিশ। এই গাড়ি থেকেও একই সরঞ্জাম পাওয়া যায়। আটককৃতদের দ্রুত আদালতের বিচারের আওতায় আনবে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!