[ খেলা ]
স্প্যাইডারম্যান-থরের মতো উদযাপনের কারণ জানালেন মেসি
গোলের পর স্প্যাইডারম্যানের মতো উদযাপন করছেন মেসি। ছবি- সংগৃহীত
ইন্টার মায়ামিতে যোগ দিয়ে রীতিমতো উড়ছেন লিওনেল মেসি। অভিষেকের পর থেকে প্রতিটি ম্যাচেই গোল পেয়েছেন তিনি। আর প্রতিটি গোলের পরেই মার্ভেল কমিকস বুকসের সুপারহিরোদের মতো উদযাপন করছেন লিও। যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনাও। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এ আর্জেন্টাইন অধিনায়ক নিজেই।
মায়ামিতে যোগ দেওয়ার পর এই প্রথমবারের মতো ক্যারিয়ারের নানা ইস্যুতে সংবাদমাধ্যমে কথা বলেছেন লিওনেল মেসি। তিনি বলেন, ‘আমার তিন ছেলে এখনও ছুটিতে আছে, তাদের স্কুল শুরু হয়নি এখনও। তাই প্রতি রাতে আমরা মার্ভেলের সুপারহিরো সিনেমাগুলো দেখি। তারা আমাকে বলল যে, যখনই আমার ম্যাচ থাকবে এবং তাতে গোল করলে আমি যেন মার্ভেল সুপারহিরোদের মতো উদযাপন করি। এভাবেই এটার শুরু হয় এবং সেটা বজায় রাখছি।’
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘প্রতিবার যখন নতুন সিনেমা দেখি, সে অনুযায়ী গোল উদযাপনের প্র্যাকটিস করি আমরা। তবে সেটি আমি কেবল ঘরের মাঠেই তাদের জন্য করতে পারবো। যেহেতু বাচ্চারা আমার কাছে আছে, তাই আমরা সেই মুহূর্তগুলো ভাগাভাগি করে নিতে পারি। যখন তাদের গ্যালারিতে দেখি তখনই আমি সেটা (উদযাপন) করি।’
.png)
আগামী ২০ আগস্ট লিগস কাপের ফাইনালে নাশভিলের মুখোমুখি হবে মায়ামি।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!