ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নেইমার ছাড়াও সৌদিতে পাড়ি দিয়েছেন যে ব্রাজিলিয়ানরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৩, ১৮ আগস্ট ২০২৩
নেইমার ছাড়াও সৌদিতে পাড়ি দিয়েছেন যে ব্রাজিলিয়ানরা
ছবি- সংগৃহীত

ক’দিন আগেও সৌদি আরবের ঘরোয়া ফুটবল লিগ সম্পর্কে খুব বেশি জানতেন না ফুটবলপ্রেমীরা। তবে হঠাৎই দেশটিতে ফুটবল বিপ্লব ঘটেছে। আর এ কারণে ফুটবল ভক্তদের মুখে মুখে ফিরছে সৌদি ফুটবল কাহিনী।

গত বছরের ডিসেম্বরে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে পাড়ি দেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর কিছুটা আলোর মুখ দেখে লিগটি। এরপর একে একে সৌদিতে উড়াল দেন করিম বেনজেমা, কান্তে, রিয়াদ মাহরেজ ও ইয়াসিন বোনোর মতো তারকারা। এ তালিকায় আছেন নেইমার জুনিয়র ও রবার্তো ফিরমিনোর মতো সুপারস্টাররাও।

সৌদি লিগে ইউরোপের বিভিন্ন নামি ক্লাব থেকে তারকা খেলোয়াড়রা পাড়ি দিলেও এ তালিকায় সবচেয়ে এগিয়ে আছে ব্রাজিল। আর ব্রাজিলিয়ান ফুটবলাররা যেন এসেছেনই সৌদি লিগের মান বাড়াতে। 

Advertisement

এরই মধ্যে সৌদির ১৫ ক্লাবে ব্রাজিলের ২৮ ফুটবলার চুক্তিবদ্ধ হয়েছেন। বিশ্বের অন্যতম ‘ফুটবলার রপ্তানিকারক’ দেশ হিসেবে ব্রাজিলের আরো ফুটবলার যে সৌদিতে আসবেন তা বলার অপেক্ষা রাখে না। 

ব্রাজিলের ফুটবলারদের মধ্যে সৌদি লিগে সবচেয়ে বড় নাম হিসেবে যোগ দিয়েছেন নেইমার। ব্রাজিলের এই পোস্টার বয় ছাড়াও ফিরমিনহো, ফ্যাবিনহো, ম্যালকমের মতো ফুটবলাররাও প্রস্তুত সৌদি লিগে মাঠ মাতাতে। 

এক নজরে দেখে নেয়া যাক ব্রাজিলের কোন তারকা কোন ক্লাবের হয়ে মাঠ মাতাচ্ছেন-

আল আহলি: রর্বাতো ফিরমিনো ও রজার ইবানেজ;।
আল ইত্তিফাক: পাউলো ভিক্টর ও ভিতিনহো।
আল ফাইহা: রিকার্ডো রায়লের।
আল ফাতাহ: পেট্রোস।
আল হাজেম: ব্রুনো বিয়ানা, পাউলো রিকার্ডো ও ভিনা।
আল হিলাল: নেইমার, ম্যালকম ও মাইকেল।
আল ইত্তেহাদ: ফ্যাবিনহো, ইগর, করোনাডো, মার্সেলো গ্রুহে ও রোমারিনহো।
আল নাসর: অ্যালেক্স টেলেস ও অ্যান্ডারসন তালিকসা।
আল ওকচডড: পাউলো ভিটর।
আল রায়েদ: পাবলো সান্তোস।
আল শাহাব: ইগর সান্তোস ও কার্লোস জুনিয়র।
আল তাউউন: মাইলসন, ম্যাথিউস ও ফ্লাভিও মেদেইরস। 
আল তাইই: ভিক্টর ব্রাগা।
আল ওহদা: আনসেলমো।
খালিজ: ফ্যাবিও মার্টিনস।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!