টুর্নামেন্টে ম্যাচ গড়াবে ২৫টি। আসরটির পর্দা নামবে আগামী ২৭ আগস্ট। সব ম্যাচ হবে ফ্লোরিডার লাউডারহিল শহরের ব্রোয়ার্শ কাউন্টি স্টেডিয়ামে।
এবারের টুর্নামেন্টে আটলান্টা রাইর্ডাসের হয়ে খেলবেন বাংলাদেশি নাসির হোসেন, জুনাইয়েদ সিদ্দিক, ফহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি ও ইলিয়াস সানি। এছাড়াও এ টুর্নামেন্টে খেলবেন গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা ও ক্রিস গেইলদের মতো তারকা ক্রিকেটাররা।
.png)
টুর্নামেন্ট শুরুর আগের দিন আয়োজক প্রতিষ্ঠান টি-১০ স্পোর্টস ম্যানেজমেন্টের চেয়ারম্যান সাজি উল মূলক বলেন, ‘গত কয়েকবছর ধরে টি-১০ ক্রিকেট বেশ উন্নতি করছে। আবুধাবি, জিম্বাবুয়েতে সফল টুর্নামেন্ট আয়োজনের পর আমরা মার্কিন যুক্তরাষ্ট্রেও এই আয়োজন এনেছি। আমরা আশাবাদী এই দেশের ক্রিকেট ভক্তদের আমরা আকৃষ্ট করতে পারব।’