সৌদিতে আলো ছড়াচ্ছেন ব্রাজিলের যে ফুটবলাররা
সৌদি প্রো লিগে নাম অনেকেই জানতেন না যদি সেখানে না যেতেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে সিআরসেভেন নাম লিখিয়ে চাঙ্গা করেছেন। আর ব্রাজিলিয়ান ফুটবলাররা এসেছেন এর মান বাড়িয়ে দিতে।
এরই মধ্যে সৌদির ১৫ ক্লাবে ব্রাজিলের ২৮ ফুটবলার চুক্তি করেছেন। বিশ্বের অন্যতম ‘ফুটবলার রপ্তানিকারক’ দেশ হিসেবে ব্রাজিলের আরও ফুটবলার যে সৌদিতে আসবেন তা বলার অপেক্ষা রাখে না।
এখন পর্যন্ত সৌদিতে এসেছেন ব্রাজিলের যে ফুটবলাররা তাদের মধ্যে অন্যতম নেইমার জুনিয়র, রর্বাতো ফিরমিনো, রজার ইবানেজ, ম্যালকম, ফ্যাবিনহোরা।
.png)
আল আহলি: রর্বাতো ফিরমিনো, রজার ইবানেজ।
আল ইত্তিফাক: পাউলো ভিক্টর, ভিতিনহো।
আল ফাইহা: রিকার্ডো রায়লের।
আল ফাতাহ: পেট্রোস।
আল হাজেম: ব্রুনো বিয়ানা, পাউলো রিকার্ডো, ভিনা।
আল হিলাল: নেইমার, ম্যালকম, মাইকেল।
আল ইত্তিহাদ: ফ্যাবিনহো, ইগর, করোনাডো, মার্সেলো গ্রুহে,রোমারিনহো।
আল নাসর: অ্যালেক্স টেলেস, অ্যান্ডারসন তালিকসা।
আল ওকচডড: পাউলো ভিটর।
আল রায়েদ: পাবলো সান্তোস।
আল শাহাব: ইগর সান্তোস, কার্লোস জুনিয়র।
আল তাউউন: মাইলসন, ম্যাথিউস, ফ্লাভিও মেদেইরস।
আল তাই: ভিক্টর ব্রাগা।
আল ওহদা: আনসেলমো।
খালিজ: ফ্যাবিও মার্টিনস।