ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দল ঘোষণায় নাম নিয়ে লুকোচুরি, সমালোচনার ঝড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:১৬, ২২ আগস্ট ২০২৩
দল ঘোষণায় নাম নিয়ে লুকোচুরি, সমালোচনার ঝড়
ফাইল ছবি

আসন্ন এশিয়া কাপের জন্য সোমবার (২১ আগস্ট) ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দলে রয়েছেন তরুণ ব্যাটার শুভমান গিল। তার বিষয়ে দুইরকম তথ্য দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবং খেলা সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস। যে কারণে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, দল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে বিসিসিআইয়ের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার বলেন, অধিনায়ক রোহিত শর্মার কৌশলের মূলে রয়েছেন গিল।

তিনি আরো বলেন, অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ানের পরিবর্তে দলে রয়েছেন গিল। এরই মধ্যে আমাদের প্রথম পছন্দের উদ্বোধনী ব্যাটার হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন ২৩ বছর বয়সী ক্রিকেটার।

Advertisement

বিসিসিআই নির্বাচকরা দল ঘোষণার সঙ্গে সঙ্গে তা প্রকাশ করে স্টার স্পোর্টস। তবে সেই তালিকায় ছিলেন না গিল। অফিসিয়াল ব্রডকাস্টারের ইনফোগ্রাফিকে তার নাম ছিল না। অবশ্য কয়েক মিনিট পরই তা সংশোধন করে ফেলে স্টার স্পোর্টস। এশিয়া কাপের জন্য ভারতীয় ১৭ সদস্যের দলে গিলকে অন্তর্ভুক্ত করে তারা। 

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। পিযুষ শর্মা নামের এক টুইটার ব্যবহারকারী লেখেন, অবশ্যই স্কোয়াডে আছেন শুভমান গিল। উত্তেজনার মুহূর্তে তালিকা প্রকাশ করতে গিয়ে কেউ ভুল করেছেন।

সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর এক টুইট বার্তায় লিখেছেন, আপনারা কী ২০২৩ এশিয়া সম্পর্কে জানেন? সেই সঙ্গে দুটি মাছের ছবি (মিম) পোস্ট করেন তিনি। তাতে বিসিসিআই এবং স্টার স্পোর্টসের দল প্রকাশের সময় উল্লেখ করা হয়।  

ভারতের এশিয়া কাপ দল: 

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, শার্দুল ঠাকুর, সুর্যকুমার যাদব, তিলক ভার্মা ও প্রসিদ্ধ কৃষ্ণা।

রিজার্ভ খেলোয়াড়: সাঞ্জু স্যামসন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!