ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হকিতে জয় ছিনিয়ে নিলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:২৮, ২৫ আগস্ট ২০২৩
হকিতে জয় ছিনিয়ে নিলো বাংলাদেশের মেয়েরা
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ‘ফাইভ এ সাইড’ হকি টুর্নামেন্ট ওমানের সালালায় চলছে। ইন্দোনেশিয়ার বিপক্ষে শুক্রবার সকালে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। পরে রাতে অনুষ্ঠিত আরেক ম্যাচে তারা জয় পেয়েছে। চাইনিজ তাইপেকে ১০-৫ গোলে হারিয়েছে বাংলাদেশ।

প্রথমবারের মতো ফাইভ এ সাইড আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে দেশের নারী হকি দল। টুর্নামেন্টটির প্রথম দিনই জয় পেয়েছে মেয়েরা।

প্রথম পরাজয়কে দূরে ঠেলে পরের ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ফলে ম্যাচের প্রথমার্ধেই তারা ৫-৩ গোলের লিড পেয়ে যায়। পরের অর্ধে আরো পাঁচ গোল করে ফাইভ এ সাইড হকির প্রথম জয় আদায় করে নারীরা। এশিয়ান হকি ফেডারেশনের ইউটিউব চ্যানেল থেকে খেলাটি সম্প্রচার করা হয়। 
ইন্দোনেশিয়ার ম্যাচে তিন গোল করা অর্পিতা এই ম্যাচেও ৬টি গোল করেছেন। এছাড়া ৪ গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেন রিয়া।

Advertisement

শনিবার বাংলাদেশ নারী দলের দুটি খেলা রয়েছে। দিনের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইরান এবং রাতে হংকংয়ের বিপক্ষে খেলবে তারা।

চার বছর আগে সিঙ্গাপুরে এএইচএফের একটি টুর্নামেন্ট খেলেছিল বাংলাদেশ নারী হকি দল। এরপর গত কয়েক বছর আন্তর্জাতিক পর্যায়ে নারী দলটির অংশগ্রহণ ছিল না।
 

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!