ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চোটে মাঠ ছাড়লেন বেনজেমা, তবুও জিতেছে ইত্তিহাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪২, ২৯ আগস্ট ২০২৩
চোটে মাঠ ছাড়লেন বেনজেমা, তবুও জিতেছে ইত্তিহাদ
ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে জয়ের দেখা পেয়েছে বেনজেমার আল ইত্তিহাদ। সোমবার রাতে আল-ওয়েহদার মুখোমুখি হয়েছিল  আল ইত্তিহাদ। ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে হ্যামস্ট্রিং-এর ইনজুরিতে পড়েন ফরাসি এই তারকা করিম বেনজেমা। ফলে সেই সময়ে মাঠ ছাড়েন তিনি। 

বেনজেমা চলে গেলে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে আরোও ৩ গোল দেয় ইত্তিহাদ।  খেলার ৬৩ মিনিটে দলকে এগিয়ে নেন রোমারিনহো। খেলার  ৬৭ মিনিটের মাথায় জোড়া গোল করেন তিনি। খেলার ৭৩ মিনিটের ইগোর করোনাডো গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ইত্তিহাদ।

এই নিয়ে লিগের তাদের জয়ের সংখ্যা দাঁড়াল ৪। চার ম্যাচে থেকে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আল ইত্তিহাদ। সমান ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল-হিলাল। আগামী শুক্রবার রাতে আল-হিলালের মুখোমুখি হবে ইত্তিহাদ।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!