বুধবার (৩০ আগস্ট) বাফুফের ডেভলপমেন্ট কমিটির সভা শেষে অভিনেতা জাহিদ হাসানকে একাডেমির শুভেচ্ছা দূত ঘোষণা করেন ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। তিনি বলেন, ‘আমরা অভিনেতা জাহিদ হাসানকে বাফুফের একাডেমির শুভেচ্ছা দূত বানিয়েছি। মূলত একাডেমিকে সবার সামনে তুলে ধরার পাশাপাশি আগ্রহ বাড়ানোর জন্যই তাকে আমরা এখানে অর্ন্তভূক্ত করেছি।’
এদিকে অভিনেতা জাহিদ হাসান আগে থেকেই দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য। তিনি এবার বাফুফের একাডেমির শুভেচ্ছা দূত হিসেবে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। সংস্কৃতি-অভিনয় জগতের জাহিদ ফুটবলের দূত হয়ে বেশ উচ্ছ্বসিত-ই।
.png)
এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ফুটবলপ্রেমী। এখনও ফুটবলের খোঁজ-খবর রাখি। ফুটবল ফেডারেশন থেকে আমাকে প্রস্তাব করা হলে আমি সঙ্গে সঙ্গে সম্মতি দেই। আমার মাধ্যমে দুজনও যদি ফুটবলে উদ্বুদ্ধ হয় সেটাই আমার স্বার্থকতা।’