ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফ্লাইট জটিলায় পেছালো সাফ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪০, ৩০ আগস্ট ২০২৩
ফ্লাইট জটিলায় পেছালো সাফ
ছবি: ফেডারেশন

আগামী মাসে শুরু হবে বয়স ভিত্তিক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। আসরটি খেলতে এরেই মধ্যে ভুটানে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে সূচি পরির্বতনের সংবাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। ১ সেপ্টেম্বর টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা থাকলে সেটি একদিন পিছিয়ে শুরু হবে ২ সেপ্টেম্বর।

বুধবার বিষয়টি নিয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘মালদ্বীপ ও পাকিস্তানের ফ্লাইট সমস্যায় রয়েছে। তারা ১ তারিখের আগে পৌঁছাতে পারছে না। এজন্য অনেকটা বাধ্য হয়েই টুর্নামেন্ট একদিন দেরিতে শুরু করে পরবর্তী ম্যাচগুলোও একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে।’

নতুন সূচি অনুযায়ী, বাংলাদেশের ম্যাচগুলো যথাক্রমে ২, ৪ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরবর্তীতে গ্রুপপর্বে ন্যূনতম রানার্স-আপ হলে সেমিফাইনাল খেলবে ৮ সেপ্টেম্বর। এরপর ১০ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!