ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

এবাদতকে যে বার্তা দিলেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১, ৩১ আগস্ট ২০২৩
এবাদতকে যে বার্তা দিলেন তাসকিন
ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশের পেস ইউনিটে তাসকিন আহমেদের পর অন্যতম ভরসার নাম এবাদত হোসেন। ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তিনি। এবাদত না থাকায় বাংলাদেশ দলে পেস ইউনিটের শক্তি কিছুটা কমে গিয়েছে বলাই যায়। 

তবে এই পেসার সুস্থ হয়ে জাতীয় দলে ফিরুক এটাই সবাই কামনা করেন। এবার তার সুস্থতা কামনায় ভিডিওবার্তা দিলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। 

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সেই রিলস শেয়ার করেন এবাদত।  ভিডিওতে তাসকিন বলেন, ‘অবশ্যই তোকে অনেক মিস করব। কারণ, তুই দলের অন্যতম সেরা পেসার। সতীর্থ হিসেবেও তুই খুব ভালো। তোর দ্রুত সুস্থতা কামনা করছি। সব ঠিক হয়ে যাবে দোস্ত। তুই একজন লড়াকু মানুষ।’

এর আগে এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এবাদতকে নিয়ে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, ‘এবাদত আমাদের অন্যতম কার্যকরী পেস বোলার। আমাদের যে পাঁচজন পেসার গত কয়েকটি সিরিজে দারুণ খেলেছে, সে তাদের মধ্যে অন্যতম। এশিয়া কাপে তাঁকে না পাওয়া দলের জন্য বড় ক্ষতি। এ মুহূর্তে তাঁর বিকল্প খুঁজে পাওয়া কঠিন। আশা করি, সে দ্রুতই সেরে উঠবে।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!