বাংলাদেশের ম্যাচ দিয়ে এশিয়া কাপে নিজের মিশন শুরু করবে আফগানিস্তান। সেজন্য এ ম্যাচকে নিয়ে ‘সিরিয়াস’ পাকিস্তান। বাংলাদেশের এমন বাঁচা মরার লড়াইয়ের আগে একরকম খোঁচা নিয়েই হাজির হয়েছেন আফগান স্পিনার রশিদ খান।
আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে রশিদকে দেখা গেছে নাগিন ভঙ্গিতে। তার এই সর্প রূপকে অনেকেই টাইগারদের জন্য খোঁচা হিসেবে দেখছেন।
.png)
অনেকে আবার সেই ছবির নীচে ‘বাংলাদেশকে ঘায়েল করবেন এমন ছোবল দিয়ে’ এই জাতীয় মন্তব্যও করছেন। একজন আবার লিখেছেন, ‘থাক রশিদ ভাই নাগিনের দরকার নেই। শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশ এমনিতেই ভয় পেয়ে আছে।’
এদিকে সংবাদ সম্মেলনে আফগান কোচ জোনাথন ট্রটও বলেছেন, বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানই ফেবারিট। এই ম্যাচে আফগান কোচ তার নিজের দলকেই এগিয়ে রাখছেন।
চলতি বছরের জুলাই মাসেই তার অধীনে আফগানিস্তান নিজেদের ঘরের মাঠেই বাংলাদেশকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে কাবু করেছে। ট্রট বলেছেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষেও সিরিজ খেলেছি। প্রথমবারের মতো বাংলাদেশকে সিরিজে হারিয়েছি। এটা নিশ্চয়ই বড় অর্জন। দুই দলই জানে, কার শক্তি কেমন। আমি ভালো ক্রিকেট প্রত্যাশা করছি।’