ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘আমরা অবশ্যই মূলপর্বে খেলার লক্ষ্য নিয়ে যাব’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৩, ২ সেপ্টেম্বর ২০২৩
‘আমরা অবশ্যই মূলপর্বে খেলার লক্ষ্য নিয়ে যাব’
ছবি: সংগৃহীত

আগামী ৬ থেকে ১২ সেপ্টেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপ কোয়ালিফায়ার রাউন্ড। এ আসরে বাংলাদেশ দলের কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। শুক্রবার এএফসি কাপে যাওয়ার আগে দলের লক্ষ্যের কথা জানান বাংলাদেশ দলের এই কোচ। 

তিনি বলেন‘আমরা অবশ্যই মূলপর্বে খেলার লক্ষ্য নিয়ে যাব। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার বিপক্ষে প্রথমে পয়েন্ট পেলে তখন মূলপর্বে খেলার সম্ভাবনা আরও বাড়বে।’

টুর্নামেন্টটিতে ১১ টি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে সেরা পাঁচ রানার্স-আপ মূলপর্বে খেলবে। 

Advertisement

বাংলাদেশের মূল পর্বে খেলার সম্ভাবনা সম্পর্কে কোচ বলেন, ‘আমরা অবশ্যই মূলপর্বে খেলার লক্ষ্য নিয়ে যাব। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার বিপক্ষে প্রথমে পয়েন্ট পেলে তখন মূলপর্বে খেলার সম্ভাবনা আরও বাড়বে।’

মিন্টু বলেন ‘বয়স ২৩-এর নিচে এমন সাত জন (মোরসালিন, দিপকসহ আরও পাঁচ জন) খেলোয়াড় সিনিয়র দলে রয়েছে। তারা আসলে অবশ্যই দলীয় শক্তি বৃদ্ধি পেত। কিন্তু সিনিয়র দলের প্রীতি ম্যাচও গুরুত্বপূর্ণ। আবার সামনে এশিয়ান গেমস। সেই দলে যারা রয়েছে তাদের বিষয়টিও বিবেচনা করা হয়েছে। সব কিছু মিলিয়ে বিদ্যমান সামর্থ্যের মধ্যে আমরা সর্বোচ্চটা দেব। আমাদের গ্রুপে রয়েছে স্বাগতিক থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইন। তাদের সাম্প্রতিক খেলাগুলো দেখেছি। তারা আমাদের সামর্থ্যের খুব বাইরে নয়।’

বাংলাদেশের ম্যাচের সূচি:

তারিখ    প্রতিপক্ষ    সময়
৬ সেপ্টেম্বর     বাংলাদেশ-মালয়েশিয়া     বিকেল সাড়ে ৩টা*
৯ সেপ্টেম্বর     বাংলাদেশ-থাইল্যান্ড    সন্ধ্যা সাড়ে ৭টা
১২ সেপ্টেম্বর     বাংলাদেশ-ফিলিপাইন    বিকেল সাড়ে ৩টা

ভেন্যু : চোনবুরি স্টেডিয়াম।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!