ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মরুভূমিতে যা করছেন ক্রিকেটার নাসির

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:০০, ৫ সেপ্টেম্বর ২০২৩
মরুভূমিতে যা করছেন ক্রিকেটার নাসির
ছবি: সংগৃহীত

স্ত্রী ও সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। পরিবার নিয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সবশেষ মধ্যপ্রাচ্যের কোনো দেশে বেড়াতে গেছেন নাসির।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে কিছু ছবি আপলোড করেন নাসির। যেখানে মরুভূমি মাঝে স্ত্রী তামিমা সুলাতানা ও ছেলে মানাফের সঙ্গে আনন্দে সময় কাটাতে দেখা যায় তাকে। ছবি ক্যাপশনে নাসির লিখেন, ‘আমার পরিবারই আমার জীবন, গুরুত্বপূর্ণ অন্য সবকিছুই তারপরে আসবে।’

এদিকে সুখের সংসার করলেও নাসির-তামিমাকে এখনো নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে। কিছুদিন আগে তালাক জালিয়াতির মামলায় নাসির ও তামিমার মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার ১ নম্বর ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ সাক্ষ্য দিয়েছেন।

Advertisement

আসামি তামিমা সুলতানা দাবি করেন, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাকিব হাসানকে তিনি ইউনিয়ন পরিষদে তালাকের নোটিশ পাঠান। তবে চেয়ারম্যান নাসির উদ্দিন তালাকের কোনো নোটিশ পাননি মর্মে আদালতকে জানান। 

সাক্ষ্য গ্রহণকালে নাসির ও তামিমা আদালতে হাজিরা দেন। এ নিয়ে এ মামলাটি ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!