ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লাই ডিটেক্টরে পড়ে যা করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১৬, ৬ সেপ্টেম্বর ২০২৩
লাই ডিটেক্টরে পড়ে যা করলেন রোনালদো
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার পর্তুগিজ তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালাদো। কয়দিন আগে একটি সংস্থার হয়ে লাই ডিটেক্টরের (সত্যি বলছেন কি না জানার যন্ত্র) সামনে পরীক্ষা দিয়েছিলেন। সেখানে তাকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়। যার উত্তর ‘হ্যাঁ’ বা  ‘না’ মধ্যের শেষ করতে বলা হয়।

আর যন্ত্রের কাজ ছিল, রোনালদো সত্যি কথা বলছেন কি না তা জানানো। রোনালদোকে জিজ্ঞেস করা হয়, তিনি সর্বকালের সেরা স্কোরার কি না? উত্তরে রোনালদো বলেন, হ্যাঁ।’ লাই ডিটেক্টর জানায় যে রোনালদো সত্যি কথা বলছেন।

রোনালদোকে আরও নানা ধরনের প্রশ্ন করা হয়। এর মধ্যে ছিল, পর্তুগাল ফুটবল বিশ্বকাপ জিতবে, এটা রোনালদো বিশ্বাস করেন কি না।

Advertisement

 পর্তুগালের অধিনায়ক উত্তরে 'হ্যাঁ' বলেন। কিন্তু লাই ডিটেক্টর জানায় যে, রোনালদো সত্যি বলছেন না। তাতে রোনালদো বলেন, ‘কী ভীষণ নৈরাশ্যবাদী!’

রোনালদোকে জিজ্ঞেস করা হয় তিনি ঘুমানোর সময় নাক ডাকেন কি না। আল নাসেরের ফুটবলার বলেন, ‘না।’ কিন্তু লাই ডিটেক্টর জানায় যে, এটাও সত্যি নয়।

কাতার বিশ্বকাপের পর রোনালদো আল নাসেরে যোগ দেন। ম্যানটেস্টার ইউনাইটেড ছেড়ে রোনালদোর সৌদি আরবের ক্লাবে খেলতে যাওয়ার প্রভাব ইউরোপিয়ান ফুটবলের উপরেও পড়ে। একের পর এক প্রথম সারির ফুটবলার সৌদির বিভিন্ন ক্লাবে যোগ দিচ্ছেন। সেই তালিকায় নেমারের মতো ফুটবলারও রয়েছেন। 

আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে ১২৩টি গোল করেছেন রোনালদো। স্পোর্টিং ক্লাব দ্য পর্তুগাল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং আল নাসেরের হয়ে এখনও পর্যন্ত ৭২৭টি গোল করেছেন তিনি। সব মিলিয়ে ৮৫০টি গোল করে ফেলেছেন রোনালদো।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!