বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়া ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে তার খেলার সম্ভাবনা সেভাবে নেই। নেইমার নিজেই সংবাদ সম্মেলনে বললেন এখনো পুরো ফিট নন তিনি।
এদিকে লিগ ওয়ান ও সৌদি প্রো লিগের মধ্যেও তুলনা টেনেছেন নেইমার। যেখানে সরাসরি না বললেও পরোক্ষভাবে লিগ ওয়ানের থেকে সৌদি লিগকেই ভালো বলতে চেয়েছেন তিনি।
.png)
নেইমার বলেন, ‘আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, সৌদি আরবেও ফুটবল একই রয়েছে। সেখানেও বলের আকৃতি গোল...। এখানেও বড় বড় তারকা ফুটবলাররা আছে। আর এগুলোর ওপর নির্ভর করেই আমি সেখানে গিয়েছি।’
লিগ ওয়ান ও সৌদি প্রো লিগের কথা বলতে গিয়ে নেইমার জানান ‘লিগ ওয়ানের চেয়ে এটা ভালো নাকি ভালো না, এটা আমি জানি না।’
সৌদি লিগে শিরোপা জয়ই এখন তার এক মাত্র লক্ষ্য জানিয়ে নেইমার বলেন, ‘আমি আল হিলালের হয়ে শিরোপা জিততে চাই। আমার লক্ষ্যে কোনো পরিবর্তন হবে না। আমি যখন ফ্রান্সে গেলাম, তখনও অন্য লিগের সঙ্গে তুলনায় লোকজন একই কথা বলেছে (লিগ ওয়ান সহজ)। কিন্তু সেখানেই আমি শিরোপা জিততে সবচেয়ে বেশি কষ্ট করেছি।’