শনিবার সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। এ ম্যাচের পরপরেই দেশের ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক।
স্ত্রী জান্নাতুল মন্ডি দ্বিতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছেন মুশফিক। সংবাদমাধ্যমে খবর, উইকেটরক্ষক ব্যাটার মুশফিক টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন, ১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন।
.png)
মুশফিক দেশে ফিরলে তার বিকল্প হিসেবে কাউকে নেওয়া হবে কিনা, সেটা নির্ভর করছে শ্রীংলকার বিপক্ষে ম্যাচের ওপর।