মরক্কোর ফেজ স্পোর্টস কমপ্লেক্সে প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হেরে সিরিজ শুরু করল জুনিয়র সেলেসাওরা। ওই দিন প্রথমার্ধে তেমন জোরালো আক্রমণ শানাতে পারেনি দুই দলের কেউই।
দ্বিতীয়ার্ধে হঠাৎ ফ্লাড লাইট বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ফের ম্যাচ শুরু হলে গোলের জন্য মরিয়া হয়ে উঠে ব্রাজিল।
ব্রাজিলের একের পর এক আক্রমণের মুখে পাল্টা অ্যাটাকে লিড নেয় স্বাগতিকরা। খেলার ৭৩ মিনিটে বক্সের বাইরে থেকে জাকারিয়া এল ওউহাদি বল জালে জড়ান মরক্কো (১-০)। খেলার ৮১ মিনিটে দ্বিতীয়বার ব্রাজিলের জালে বল পাঠান মরক্কোর সালিম এল জাবেরি। তবে গোলটা অফসাইডের কারণে বাতিল ঘোষণা করে রেফারি।
.png)
আগামী ১১ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো।