[ খেলা ]
জার্মানির নতুন অধিনায়ক গুনদোয়ান
ছবি: সংগৃহীত
ফিলিপ লামের নেতৃত্বে ২০১৪ সালে বিশ্বকাপ জিতেছিল জার্মানি। বিশ্বসেরার খেতাব জিতেই অবসর নেন এই মিডফিল্ডার। তারপর থেকেই জার্মানদের নেতৃত্ব দিচ্ছিলেন গোলকিপার ম্যানুয়েল নয়্যার। অধিনায়ক হিসেবে স্মরণীয় কিছুই নেই তার। রাশিয়া ও কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই নিতে হয়েছে বিদায়।
কাতার থেকে ফিরেই চোটে পড়েন এই ফুটবলার। তারপর থেকেই মাঠের বাইরে নয়্যার। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে প্রীতি ম্যাচ গুলোতে জশুয়া কিমিচকে দেখা গিয়েছিল। এবার পূর্ণাঙ্গ হিসেবে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে জার্মান ফুটবল ফেডারেশন। গত মৌসুম ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো ইকাই গুনদোয়ানকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে।
২০২৪ ইউরো শুরু হতে আর মাত্র বাকি ৯ মাস। এমন সময় নতুন অধিনায়কের তথ্যটি নিশ্চিত করেছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক।
.png)
বর্তমানে বার্সেলোনায় খেলছেন গুনদোয়ান। ম্যানসিটিকে ট্রেবল জিতিয়েই তিনি পাড়ি দিয়েছেন স্পেনে। ইংলিশ লিগের দলটির অধিনায়কও ছিলেন তিনি। জাতীয় দলেও অধিনায়ক হিসেবে এরইমধ্যে অভিষেক হয়ে গেছে তার। গত জুনে তিনি কলম্বিয়ার বিপক্ষে নেতৃত্ব দিয়েছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!