ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ নিয়ে শঙ্কা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৪, ৯ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ নিয়ে শঙ্কা!
ছবি- সংগৃহীত

এশিয়া কাপের ১৬তম আসরের আয়োজক যৌথভাবে পাকিস্তান ও শ্রীলংকা। এরই মধ্যে পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে শ্রীলংকাতে। তবে দেশটিতে চলছে ভরা বর্ষার মৌসুম। ফলে সেখানে দেখা দিয়েছে বন্যা। 

এমন পরিস্থিতির মধ্যেই শ্রীলংকার রাজধানী কলম্বোতে গড়াবে এশিয়া কাপের সুপার ফোরসহ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। তারই ধারাবাহিকতায় শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। আর এই ম্যাচ ঘিরে দেখা দিয়েছে শঙ্কা! 

আগস্টের শেষ থেকে অক্টোবর পর্যন্ত শ্রীলংকায় বর্ষাকাল চলে। এশিয়া কাপে এখন পর্যন্ত এখানে অনুষ্ঠিত সব ম্যাচেই ছিল বৃষ্টির হানা। দুই ম্যাচে ফলাফল এলেও একটি ম্যাচ পুরোপুরি ভেসে গিয়েছে বৃষ্টির কারণে। তবে সেই ম্যাচগুলো ছিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। যেখানে বৃষ্টির শঙ্কা আদতেই খানিক কম থাকে। 

Advertisement

কলম্বোতে চলছে ভরা বর্ষার মৌসুম। বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচেও বৃষ্টি হানা দেবে এমন শঙ্কা আবহাওয়াবিদদের। পূর্বাভাস বলছে, দিনভরই বৃষ্টি হতে পারে কলম্বোতে। এমনকি ঝড়ের সম্ভাবনাও আছে। ম্যাচ শুরুর সময় আছে ৬৩ শতাংশ বৃষ্টির শঙ্কা। সন্ধ্যায় সেটা বেড়ে ৭৫ থেকে ৮৭ শতাংশ পর্যন্ত যেতে পারে। 

এমন বৃষ্টি থাকলে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়ানডে ম্যাচে ফলাফল আসতে হলে খেলা হতে হয় নূন্যতম ২০ ওভার করে। টানা বৃষ্টি থাকলে তেমনটা নাও হতে পারে।

এদিকে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশকে তাই শ্রীলংকার বিপক্ষে নামতে হবে বাড়তি সতর্কতা আর রানরেটের কথা মাথায় নিয়ে। আর যদি কোন কারণে ম্যাচ পরিত্যক্ত হয়, তবে ফাইনালে ওঠার পথটাও অনেকখানি বন্ধ হয়ে যাবে টাইগারদের জন্য। 

উল্লেখ্য, এশিয়া কাপে সুপার ফোর পর্বে কেবল ভারত-পাকিস্তান ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে। ফাইনাল ছাড়া এটিই একমাত্র ম্যাচ যেখানে রিজার্ভ ডে আছে। বৃষ্টির শঙ্কায় আছে বাংলাদেশের আজকের ম্যাচেও।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!