ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতের বিপক্ষে নামার আগে দুঃসংবাদ পেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২৯, ১০ সেপ্টেম্বর ২০২৩
ভারতের বিপক্ষে নামার আগে দুঃসংবাদ পেল পাকিস্তান
ছবি- সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বি ভারত। গুরুত্বপূর্ণ এ ম্যাচে মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছে দুর্দান্ত ফর্মে থাকা বাবর আজমের দল।

কদিন আগেই ওয়ানডে ফরম্যাটের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছিল পাকিস্তান। তবে সেই সুখ বেশিদিন দীর্ঘস্থায়ী হলো না মেন ইন গ্রিনদের। শনিবার দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়ে আবারো শীর্ষস্থান ফিরে পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

এশিয়া কাপের ডামাডোলে চাপা পড়ে গিয়েছে অজিদের দারুণ এক জয়। শনিবার রাতে ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিশাল ব্যবধানে প্রোটিয়াদের হারায় অজিরা। 

Advertisement

এদিন আগে ব্যাট করে ডেভিড ওয়ার্নার আর মারনাশ ল্যাবুশানের সেঞ্চুরিতে ৩৯২ রান করে তারা। ব্লুমফন্টেইনের মাঠে যা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। জবাবে ২৬৯ রানে আটকে ১২৩ রানে হারে দক্ষিণ আফ্রিকা।

এমন জয়ের পর ১২১ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে যায় অস্ট্রেলিয়া। ১২০ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান পাকিস্তানের। অবশ্য আশার কথা, ভারতের বিপক্ষে আজ এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচ জিতলেই এক নম্বরে চলে যাবে পাকিস্তান। তিনে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৪।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের জন্য অবশ্য অপেক্ষা করছে দুঃসংবাদ। এখনো সাতে আছে টাইগাররা। তবে এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতের কাছেও হারলে আটে নেমে যাবেন সাকিব আল হাসানরা। বাংলাদেশকে টপকে তখন সাতে উঠে আসবে শ্রীলংকা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!