ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপের ম্যাচ রেখেই যে কারণে ঢাকায় সাকিব-মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৫, ১০ সেপ্টেম্বর ২০২৩
এশিয়া কাপের ম্যাচ রেখেই যে কারণে ঢাকায় সাকিব-মুশফিক
ছবি: সংগৃহীত

চলমান এশিয়া কাপে ভালো করতে পারেনি বাংলাদেশ দল। সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরেছে টাইগাররা। আসরের শেষ ম্যাচ আগামী ১৫ সেপ্টেম্বর। সেখানে তাদের প্রতিপক্ষ প্রতিবেশী দেশ ভারত। এই ম্যাচকে রেখেই হঠাৎ করে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও  উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহমান। 

আগেই জানা গিয়েছিল মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি দ্বিতীয় সন্তানের মা হবেন। তাই আগেই ঢাকায় ফেরার কথা ছিল মুশফিকুরের। এ সময় স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপ থেকে দেশে ফিরছেন উইকেটরক্ষক এ ব্যাটার। 

শুধু মুশফিক একা নন, তার সঙ্গে ঢাকায় ফিরে এলেন সাকিব আল হাসানও। যদিও সাকিবের ঢাকায় ফেরার কারণটা জানা যায়নি। অবশ্য তার পরিবারও বর্তমানে ঢাকায় আছে।

Advertisement

সাকিব, মুশফিক দুজনই অবশ্য ভারত ম্যাচের আগে আবার কলম্বোয় দলের সঙ্গে যোগ দেবেন। প্রেমাদাসা স্টেডিয়ামে ১৫ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। সাকিব, মুশফিকের কলম্বোয় ফেরার কথা ১৩ সেপ্টেম্বর।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!