ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দেশের জন্য রক্তদান করছেন ফুটবলার হাকিমি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০০, ১০ সেপ্টেম্বর ২০২৩
দেশের জন্য রক্তদান করছেন ফুটবলার হাকিমি
ছবি: সংগৃহীত

মরক্কোর মধ্যাঞ্চলীয় পর্যটন শহর মারাক্কাশে ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে গত শুক্রবার (৮ সেপ্টেম্বর)।  ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে। ৬.৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ জীবন হারিয়েছে, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটি।

এই মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ে আহত মানুষের সংখ্যাও কম নয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন আরও প্রায় দেড় হাজার মানুষ। যাদের জীবন বাঁচাতে দরকার অনেক রক্ত। এই দুর্যোগ নাড়িয়ে দিয়েছে ক্রীড়া তারকাদেরও। তাই মানবিক বিপর্যয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারাও।

শনিবার (৯ সেপ্টেম্বর) নিজ দেশের মানুষের জন্য রক্তদান করেছেন পিএসজির মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি। রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক এই ফুলব্যাক রক্তদানের পর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন।

Advertisement

ছবি শেয়ার করার পাশাপাশি রক্তদান যে সকলের মানবিক দায়িত্ব তাও মনে করিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘মানুষের সংকট মুহূর্তে রক্তদানকে অগ্রাধিকার দিতে হবে। রক্তদান প্রত্যেকের জন্য দায়িত্ব যাতে আমরা যতো বেশি পারি জীবন বাঁচাতে পারি।‘

 এর আগে কাতার বিশ্বকাপে দারুণ চমক দেখিয়েছিল মরক্কো। বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো দলকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছিল সেমিফাইনালে। রাতারাতি দলটি সারা বিশ্বের মানুষের কাছে পরিচিতি লাভ করে। 

প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপে সেরা চারে জায়গা করে নেওয়া মরক্কোর জাতীয় ফুটবল দল মারাক্কাশের ভূমিকম্পে হতাহতের সাহায্যার্থে এগিয়ে এসেছে। এরই মধ্যে দলের সদস্যরা আহতদের জন্য রক্তদান করেছেন।

এদিকে, মরক্কোর ভূমিকম্পে আশ্রয়হীন মানুষদের জন্য এগিয়ে এসেছেন বর্তমান সময়ের সেরা তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোও। মারাক্কাশ শহরে তার মালিকানাধীন হোটেল  ‘পেস্তানা সিআর সেভেন’তিনি আশ্রয়প্রার্থীদের আবাস হিসেবে ব্যবহারের ব্যবস্থা করে দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!