[ খেলা ]
বড় হারের লজ্জায় কোচ বরখাস্ত করল জার্মানি
ছবি: সংগৃহীত
সর্বশেষ প্রীতি ম্যাচে এশিয়ার দেশ জাপানের কাছে ৪-১ গোলের লজ্জাজনক হার হেরেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এই হারের কারণে এবার বরখাস্ত হলে দলটির জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। তার অধীনে অধীনে ২৫টি ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ১২টি, ড্র ৭ ম্যাচ, হার ৬টি।
বর্তমানে রুডি ফোলারকে অন্তর্বতী কোচ নিয়োগ দিয়েছেন জার্মান ফুটবল ফেডারেশন। ইউরো ২০২৪-এর আয়োজককে এখন নতুন কোচ খুজতে হবে।
আপতত জার্মানির সাবেক কোচ জোয়াকিম লো দায়িত্ব ছাড়ার পর ২০২১ সালের জুলাইতে নিয়োগ দেওয়া হয় ফ্লিককে। ২০২২ বিশ্বকাপে জার্মানি বাদ পড়ে গ্রুপ পর্ব থেকে। ‘ই’ গ্রুপে তৃতীয় হয়েছিল জার্মানি।
.png)
বিশ্বকাপে জাপানের কাছে ২-১ গোলে হারার পর সমালোচিত হয়েছিলেন ফ্লিক। তবে বিশ্বকাপের পর চাকরি টিকে গেলেও এবার আর শেষ রক্ষা হলো না।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করে ফ্লিককে বরখাস্ত করার কথা। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের মতে, ‘ফ্লিক এ বছর অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে। তার কোন বুদ্ধিই কাজে লাগেনি মাঠে। খেলোয়াড়দের আত্মবিশ্বাসও তলানিতে পৌঁছেছে। ’
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জার্মানি
লিংক সফলভাবে কপি হয়েছে!