নিরাপত্তা ইস্যু দেখিয়ে এবার ভারত-নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচটি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।
এখন পর্যন্ত বিসিসিআইকে দুটি ম্যাচের সূচিতে পরিবর্তন আনার প্রস্তাবনা দেয় হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। দুটি ম্যাচই পাকিস্তানের। জানা গেছে, হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে পাকিস্তানের।
.png)
তার আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীর কারণে ব্যস্ত থাকবে রাজ্যের সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরদিন ২৮ সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের গণেশ বিসর্জন অনুষ্ঠান। টানা দু’দিন বড় দুটি ধর্মীয় অনুষ্ঠানে দায়িত্ব পালনের পর ২৯ তারিখ ম্যাচের নিরাপত্তা দিতে অপারগতা জানিয়েছে হায়দরাবাদ পুলিশ।
সে কারণেই পাকিস্তান-নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচটি পিছিয়ে দেওয়ার আবেদন করেছে রাজ্যটির ক্রিকেট অ্যাসোসিয়েশন।
ওয়ানডে বিশ্বকাপ নিয়ে সৃষ্ট ধারাবাহিক নাটকের সমাপ্তি যেন কিছুতেই টানতে পারছে না আইসিসি। টুর্নামেন্ট শুরুর ১০০ দিন আগে সূচি দিলেও কিছুদিন পর সেই সূচিতে পরিবর্তন আনার ঘোষণা দেয় বিসিসিআই। ঘোষণা মোতাবেক সূচিতেও আনা হয় পরিবর্তন।
বিসিসিআইয়ের অনুরোধে নয়টি ম্যাচের তারিখ এবং সময় বদলায় আইসিসি, যেখানে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ড। এই তিন দলের তিনটি করে ম্যাচের সূচি বদলে নতুন করে ঘোষণা করা হয় বিশ্বকাপের সূচি।